উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তের মহাদেবপুর এলাকায় রেল লাইনের ধার থেকে এক ৩৫ বয়সি ব্যাক্তির মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানাজায়নি। মৃতদেহ দেখে এলাকাবাসীদের অনুমান অজ্ঞাত পরিচিত ব্যাক্তির ট্রেনের ধাক্কায় মৃত্যু নাও হতে পারে। তার শরীরে মাথার ডান দিক ছাড়া কোন ক্ষত নেই। পায়ের চটি পায়েই অক্ষত রয়েছে। ট্রেনে কাটা গেলে এমন হতে পারে না। তাদের অনুমান কেউ এই ব্যক্তিতে হত্যা করে এখানে ফেলে দিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে জি আর পি পুলিশ ও কালিয়াগঞ্জ থানার পুলিশ আসে। পড়ে জি আর পি পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।
উত্তরদিনাজপুর